সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      
গণভোটের সহজ বিকল্প গ্রাজুয়েট ভোট
আবু ওয়াহেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:৪৬ পিএম
আবু ওয়াহেদ

আবু ওয়াহেদ

সম্প্রতি দেশের নির্বাচন পদ্ধতি, সংস্কার, জুলাই সনদ প্রভৃতি নিয়ে রাজনীতির বহুল প্রচলিত ৎবভবৎবহফঁস বা গণভোটের কথা বলা হচ্ছে। যখন কোনো বিষয়ে দেশের জনগণের মতামত নেওয়ার প্রয়োজন হয় তখন তা গ্রহণে যে ভোট, সেটাই গণভোট। দেশের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন। কিন্তু গণভোট কি আসলেই গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত পদ্ধতি? কিংবা কোন ধরণের রাষ্ট্রের জন্য এটা প্রযোজ্য? 

যদি দেশের জনগণ শতভাগ শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত হয়, দেশের ভালো মন্দ এবং রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিষয়াদি প্রসঙ্গে সম্যক জ্ঞানের অধিকারী ও সচেতন হয়, তাহলে ঐরুপ গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের মতামত বা গণভোট গ্রহণযোগ্য। উন্নত দেশগুলোতে এটা হতে পারে। কিন্তু বাংলাদেশের মত একটি দেশে সাধারণ মানুষের শিক্ষার হার নিত্তান্তই অপ্রতুল। তারা রাষ্ট্রের জটিল বিষয় নিয়ে সচেতন নন কিংবা এসব নিয়ে তাদের কোনো মাথাব্যথাও নেই। সাধারণ জনগণের যেটুকু সচেতনতা আছে তাও স্বভাবগত অতি-আবেগপ্রবণতা ও দলান্ধতায় বিলীন হয়ে যায়। এমন অবস্থায় এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের মতামত নেয়ার আসলে প্রয়োজন নেই। গণভোটের ক্ষেত্রে স্থানীয় উচ্চশিক্ষিতরা যা বলেন অন্যরা তারা তা মেনে নিয়েই ভোট প্রদান করেন। তাহলে তার দরকার কী? 

তাই বাংলাদেশে সম্ভবত গণভোটের প্রয়োজন নেই। যেটার প্রয়োজন আছে সেটা হল-‘গ্রাজুয়েট ভোট”। এটি হতে পারে গণভোটের একদম সহজ ও কার্যকর বিকল্প। দেশের উচ্চশিক্ষিত গ্রাজুয়েট যারা আছেন তাঁরা এরূপ রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিষয়ে সচেতন। রাষ্ট্রের বিষয়ে দেশের শিক্ষিত ও সচেতন মানুষেরা কি মত দিচ্ছেন সেটাই জরুরি। তাই দেশের কোন বড় ধরণের নীতি-নির্ধারণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রাজুয়েট ভোটের আয়োজন করা যেতে পারে। আর এই কাজটি ঐ গণভোটের তুলনায় হাজারগুণ সহজেই সম্পন্ন করা যাবে। এটি গণভোটের মত ব্যয়বহুল হবে না বা সময়ক্ষেপণও করবে না। উপরন্তু কার্যকর ফল প্রদান করবে, কেননা উচ্চশিক্ষিতরা কোনো ধরণের প্রভাবমুক্ত থেকে সেই ভোট প্রদান করতে পারবেন যেটা গণভোটে আশা করা বাতুলতার শামিল। তাই সহজসাধ্য ‘গ্রাজুয়েট ভোট’ আয়োজন করলে অতি সহজেই সমস্যার সমাধান হয়ে যায়।

আশা করি এরকম গ্রাজুয়েট ভোট আয়োজন করে দেশের অনেক বড় রড় রাজনৈতিক সংকট সহজেই সমাধান করা যাবে। আমি এ বিষয়ে বুদ্ধিজীবী ও নীতিনির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: কবি ও সাহিত্যিক। Email: [email protected]


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  গণভোট   বিকল্প   গ্রাজুয়েট ভোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close