
ঢাকার নাগরিক জীবনে সকাল কিংবা সন্ধ্যা মানেই দীর্ঘ যানজট, ক্লান্তিকর ঠেলাঠেলি আর ধৈর্যের পরীক্ষা। অনেকের দিন শুরুই হয় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে, আবার দিন শেষেও সেই একই ভোগান্তি। তবে এই দৃশ্যপট বদলে দিয়েছে মেট্রোরেল।
বিশেষ করে মিরপুর ও উত্তরা এলাকার বাসিন্দারা এখন ঘড়ির কাঁটা মেনে অফিস যাচ্ছেন, আবার নির্ধারিত সময়ে বাসায় ফিরেও পাচ্ছেন অবসর সময়। সেই বাড়তি সময় কাজে লাগিয়ে কেউ পরিবারকে দিচ্ছেন সময়, কেউবা নিজের জন্য রাখছেন বিরতি।
তবে এখনো অনেকেই জানেন না কোথায় উঠলে বা নামলে কোন জায়গায় সহজে পৌঁছানো যায়। ফলে মেট্রোরেল ব্যবহারের সুবিধা থাকা সত্ত্বেও অনেক যাত্রী দ্বিধায় পড়েন- ঠিক কোন স্টেশনে নামবেন?
চলুন জেনে নেওয়া যাক, ঢাকা মেট্রোরেলের কোন স্টেশন সংলগ্ন কোন কোন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যায় সহজেই।
১) উত্তরা উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪, ১৫, ১৬, কামারপাড়া, স্লুইসগেট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষ্মী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজগেট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।
২) উত্তরা সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউবাজার, পঞ্চবটি, বোটক্লাব, বিরুলিয়া ব্রিজ, বিরুলিয়া ব্রিজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
মতিঝিল থেকে ৯০ টাকা।
৩) উত্তরা দক্ষিণ (Uttara South) : ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট। উত্তরা উত্তর থেকে ভাড়া ২০ টাকা। মতিঝিল থেকে ৯০ টাকা।
৪) পল্লবী (Pallabi) : মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইস্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালশী মোড়, মুসলিম বাজার, ইসিবি চত্বর, রূপনগর, আবাসিক, দুয়ারিপাড়া, আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া ৩০ টাকা। মতিঝিল থেকে ৮০ টাকা।
৫) মিরপুর ১১ (Mirpur 11) : পূরবী সিনেমা হল, কালশী মোড়, আধুনিক, ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা, চলন্তিকা মোড়, শিয়ালবাড়ি, প্রশিকা, মিরপুর-১, ৬, ৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া ৩০ টাকা। মতিঝিল থেকে ৭০ টাকা।
৬) মিরপুর ১০ (Mirpur 10) : মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১, ২, BRTA, হোপ মার্কেট, শাহ আলী মার্কেট, চিড়িয়াখানা, হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষানটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমুখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া ৪০ টাকা। মতিঝিল থেকে ৬০ টাকা।
৭) কাজীপাড়া (Kazipara) : কাজীপাড়া, বেগম রোকেয়া সরণি, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশপাশে। উত্তরা দিয়াবাড়ী থেকে ভাড়া ৪০ টাকা। মতিঝিল থেকে ৬০ টাকা।
৮) শেওড়াপাড়া (Shewrapara) : শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ৫০ টাকা। মতিঝিল থেকে ৫০ টাকা।
৯) আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ৬০ টাকা। মতিঝিল থেকে ৫০ টাকা।
(১০) বিজয় সরণি (Bijoy Sarani) : বিজয় সরণি, জাতীয় সংসদ, নভোথিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ারপোর্ট, শাহীনবাগ, নাখালপাড়া এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ৬০ টাকা। মতিঝিল থেকে ৪০ টাকা।
(১১) ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমণ্ডি-২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ৭০ টাকা। মতিঝিল থেকে ৩০ টাকা।
(১২) কাওরান বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমণ্ডি-৩২, কলাবাগান এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ৮০ টাকা। মতিঝিল থেকে ৩০ টাকা।
(১৩) শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সায়েন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ৮০ টাকা। মতিঝিল থেকে ২০ টাকা।
(১৪) ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহীদ মিনার, শিশু একাডেমি, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউমার্কেট, চকবাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া ৯০ টাকা। মতিঝিল থেকে ২০ টাকা।
(১৫) বাংলাদেশ সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ৯০ টাকা। মতিঝিল থেকে ২০ টাকা।
(১৬) মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর, বঙ্গভবন, বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া ১০০ টাকা।
স্বদেশ প্রতিদিন/এমএম