বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে নিহত রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য
পরিবার জানলো ৬ মাস পর
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:২৮ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৬:৪৫ PM

রাজবাড়ীর সদর উপজেলার চর রামকান্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭) রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিহতের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন এবং ২০২০ সালে অবসরে যান। এর আগে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (কঙ্গো) ১৮ মাস দায়িত্ব পালন করেছিলেন।

নিহতের স্ত্রী আইরিন আক্তার বলেন, ‘চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি স্থানীয় দালাল ফরিদের মাধ্যমে রাশিয়ায় যান নজরুল ইসলাম। তাকে একটি শপিং মলে নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর এক মাসের সামরিক প্রশিক্ষণ শেষে তাকে বাধ্য করে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘আমার স্বামী বলেছিল ভালো চাকরি দিচ্ছে। আমি বারবার নিষেধ করেছিলাম। সর্বশেষ ৩০ এপ্রিল আমার সঙ্গে ফোনে কথা হয়। সে বলেছিল, ‘‘টাকা পাঠানো হলো না, দ্রুত যেতে হচ্ছে। যদি ফোন বন্ধ পাই, ধরে নিও আমি আর বেঁচে নেই।’’ সেই কথাই শেষ কথা ছিল।’

এরপর থেকে নিখোঁজ ছিলেন নজরুল। দীর্ঘ সাত মাস বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নজরুল ইসলাম ইউক্রেন যুদ্ধে মারা গেছেন।

নজরুল ইসলামের বড় ভাই, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রহিম বলেন, ‘দালাল ফরিদ আমার ভাইকে রাশিয়ায় পাঠিয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি অন্তত লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে দালাল ফরিদ দাবি করেন, তিনি নজরুলকে রাশিয়ায় পাঠাননি, বরং বিকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সির মাধ্যমে নজরুল গেছেন। তিনি বলেন, ‘আমি শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি। শুনেছি, সে রাশিয়ার সেনাবাহিনীর লজিস্টিক বিভাগে কাজ করছিল।’

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের স্ত্রী ও সন্তানরা মরদেহ দেশে ফেরত চেয়ে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   অবসরপ্রাপ্ত সেনা সদস্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close