প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৪৫ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নাগরিক সমাজের আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলার জামতলা বাজারে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি-বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকাল চারটায় সময় এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, বিএনপি নেতা ফোরকান উদ্দীন।
আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, আতাউর রহমান বাচ্চু, সমাজ সেবক ও পাথর ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু, সমাজ সেবক এনামুল হক, মারুফ হাসান, শাহজাহান খান, আল আমিন, মোহাম্মদ আলী, হুমায়রন কবীর, খালেকুজ্জামানসহ প্রমুখ।