সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
দাগনভুইয়ায় বিএনপি নেতার উদ্যোগে দুই নদীতে মাছের পোনা অবমুক্ত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৫৯ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৬:০৫ PM
বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি

ফেনীর দাগনভুইয়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি ছোটফেনী ও কাটাখালী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ভাষা শহীদ সালাম নগর ও সিলোনিয়া বাজারসংলগ্ন এলাকায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা যায়, সাম্প্রতিক সময়ে আব্দুল লতিফ জনি দাগনভুইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবার ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্য ও অনুদান প্রদান করে আসছেন।

পোনা অবমুক্তকরণ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য সকলের দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/শুভ



আরও সংবাদ   বিষয়:  দাগনভুইয়া   নদী   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close