প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম

সংগৃহীত ছবি
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলা কাছারি পাড়া গ্রামে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলেন: রিদয় হাসনের পুত্র মাসুম (৮) ও আতিয়ার রহমানের পুত্র হাসান (৮)।
উভয় শিশুই মামাতো-ভুপাতো ভাই। হাসান সম্প্রতি ফুপুর বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, তারা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে, কিন্তু খোঁজাখুঁজির পরও শিশুদের উদ্ধার করতে ব্যর্থ হয়।
পরবর্তীতে দমকল বিভাগের ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে। এই দুঃখজনক ঘটনার কারণে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/শাহো