জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার সভাপতি, নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
সোমবার (৬ অক্টোবর) সকালে তিনি ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ঐদিনই বিকালে মেজর জেনারেল (প্রফেসর) ডা. শহীদুল ইসলামের এসজিপি অব. তত্ত্বাবধানে কিডনিতে সফল অপারেশন সম্পন্ন হয়েছে।
সাংবাদিক খসরুর অসুস্থতার খবরে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম সূর্য হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক খসরুর
সার্বক্ষণিক খোঁজ খবর নেন এবং চিকিৎসায় আর্থিকভাবে সহযোগিতা করেন।
এদিকে সাংবাদিক পরিবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছে, “নান্দাইল উপজেলা প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দসহ যারা অসুস্থ সাংবাদিক খসরুর খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।”
সাংবাদিক পরিবার আরো বলেন, “বর্তমানে সাংবাদিক খসরুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।”