বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অত্যাধুনিক শটগানসহ অস্ত্রধারী গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৯:৪৯ PM

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এ সময় তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক শটগান ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া এলাকার থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতেরা হলো- আশুলিয়ার ঘোষবাগ এলাকার শহিদুলের ছলে বিশাল (২০), একই এলাকার রইস উদ্দিনের ছেলে নাজমুল (২০) ও আহসান হাবিবের ছেলে শিপন (২১)। 

যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাঁদাবাজির টাকা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন।

যৌথ বাহিনী আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘রাতে অস্ত্রসহ আটক ৩ আসামিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া ১টি অত্যাধুনিক শটগান ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শটগান   অত্যাধুনিক অস্ত্র   গ্যাং   শন্ত্রাস   আশুলিয়া   সাভার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close