বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ধুনট উপজেলা নির্বাহী অফিসারের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৪:৫১ PM

বগুড়ার ধুনট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত হয়েছে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইছামতী হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরব উপস্থিতি ও বক্তব্যের মাধ্যমে বিদায়ী ইউএনও’র প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

বক্তারা বলেন, “ধুনটে এমন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা খুব কমই এসেছে। তিনি ছিলেন সাধারণ মানুষের আশার বাতিঘর। যে কোনো প্রয়োজনে, দুর্যোগে কিংবা সংকটে তাকে পাশে পেয়েছে ধুনটবাসী। তিনি শুধু একজন ইউএনও নন, ছিলেন একজন আপনজন।”

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল আবেগময় বক্তব্যে বলেন, “ধুনট উপজেলায় আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে। মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আস্থায় ভর করেই আমার পথচলা। চেষ্টা করেছি সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালনের।”

তিনি আরও বলেন, “আমি ধুনটকে বিদায় দিচ্ছি, কিন্তু ধুনট থাকবে আমার হৃদয়ে চিরকাল। এখানকার মানুষ, স্মৃতি, সহকর্মী ও অভিজ্ঞতা সবকিছুই আমার পাথেয় হয়ে থাকবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামাল পাশা।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ধুনট   উপজেলা   সংবর্ধনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close