বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বলিউড অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:০৯ পিএম

ভারতের নাগপুর থেকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সহঅভিনেতা প্রিয়াংশু ছেত্রীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তার বন্ধুর বিরুদ্ধে হত্যা অভিযোগে মামলা করেছে এবং তাকে গ্রেফতার করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রিয়াংশু এবং তার বন্ধু ধ্রুব মোটরবাইকে করে এক পরিত্যক্ত বাড়িতে গিয়েছিলেন। সেখানে তারা মদ্যপান করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাতাল অবস্থায় প্রিয়াংশু ঘুমিয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, ধ্রুব ধারালো অস্ত্র দিয়ে প্রিয়াংশুর ওপর হামলা চালায় এবং তাকে অর্ধনগ্ন অবস্থায় প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তদন্তে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার কারণে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধ্রুবর বিরুদ্ধে পুলিশের কাছে অনেক মামলা রয়েছে। প্রিয়াংশুও কিছু ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে আর্থিক বিরোধ চলছিল বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ২০২২ সালে প্রিয়াংশু বচ্চনের সঙ্গে ‘ঝুন্ড’ নামের সিনেমায় কাজ করেছিলেন। সিনেমাটি নাগপুরের সমাজকর্মী বিজয় বার্সের জীবনী নিয়ে নির্মিত হয়েছিল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রিয়াংশু   বলিউড   বলিউড অভিনেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close