বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসায় নবীন বরণ, নবপাঠদান ও সংবর্ধনা অনুষ্ঠান
নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:৩২ পিএম

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত হয়েছে সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসার নবীন বরণ, নবপাঠদান ও সংবর্ধনা অনুষ্ঠান। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল গাফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বোর্ডের বিদ্যোৎসাহী সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-উন্নয়ন সম্পাদক ও হাতিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী (জামায়াতে ইসলামীর সমর্থিত) সাব্বির আহমদ তাফসির।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাঝে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে শিক্ষা সবচেয়ে বড় শক্তি। আলোকিত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চরকিং মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার মাওলানা এ এইচ এম এনামুল হক, খাশেরহাট মাজেদিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবু জাফর মো. ইকবাল, নলচিরা ছৈয়দ আহমদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস শহীদ, গভর্নিং বোর্ডের দাতা সদস্য আমজাদ হোসেন এবং বিদ্যোৎসাহী সদস্য আজগর হোসেন মঞ্জু।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশে শুভেচ্ছা ও প্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন। পরে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, হামদ, নাত ও ইসলামি গজল পরিবেশনের মাধ্যমে নবীনদের স্বাগত জানায়।

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীনদের আগমনে মাদ্রাসা প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের রঙে রাঙা এক প্রাণবন্ত দিনে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সুখচর   মাদ্রাসা   সংবর্ধনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close