বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:৩০ পিএম

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয়জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়,প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত। সকালে রবিউল এক ব্যক্তিকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক লেনদেন করছিলেন বলে অভিযোগ। এ সময় চঞ্চলের বাবা মধু গাজী বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চঞ্চল ও তাঁর ভাই তুহিন ঘটনাস্থলে গেলে রবিউল, তাঁর ছেলে মুন্না ও ভাই বেলালসহ আরও কয়েকজন সেখানে আসে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের অন্তত ৬ জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘কি নিয়ে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হত্যার অভিযোগে তিনজনসহ উভয় পক্ষের কয়েকজনকে পুলিশ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে, রবিউল  বিল্লাল হোসেন ও  মাহিম সাদ্দাম।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যশোর   যুবক   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close