বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নোয়াখালী বিভাগ চাইলেন অভিনেতা পলাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৫১ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ১:৫৬ PM

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলাজুড়ে চলমান আন্দোলনে এবার সংহতি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নাটকপ্রেমীদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের ‘কাবিলা’ চরিত্রে পরিচিত এ অভিনেতা সামাজিক মাধ্যমে সরব হয়ে দাবি তুলেছেন ‘নোয়াখালী বিভাগ চাই’।

বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পলাশ লেখেন, “নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।”

তার এ অবস্থান মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য ভক্ত, বিশেষ করে নোয়াখালীবাসী পোস্টের নিচে মন্তব্য করে তাকে সাধুবাদ জানায় এবং বিভাগ গঠনের দাবিতে নিজেদের সমর্থন ব্যক্ত করে।

পলাশের জন্ম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। সাংস্কৃতিক অঙ্গনের সক্রিয় এই মুখ শুধু অভিনয়েই নয়, কাজ করছেন পরিচালনায়ও। এরই মধ্যে তিনি একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি চোখে পড়ার মতো।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বিভাগ   পলাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close