বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এ বছর অক্টোবর এসেছে স্বাভাবিকের চেয়ে ভিন্ন রূপে। ভাদ্র পেরিয়ে আশ্বিন মাসে প্রবেশ করলেও আকাশে মেঘ, হালকা বা মাঝারি বৃষ্টি আর কোথাও কোথাও বজ্রবৃষ্টির সঙ্গে দিনগুলো কেটে যাচ্ছে। এর মধ্যে কিছু জায়গায় ভ্যাপসা গরমও বিরাজ করছে। তবে শরতের পরিচিত সাদা আকাশ এবং হালকা শীতের আগমন দেখা মিলছে না।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বাংলা ঋতু অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাস শরৎকাল, আর তার পরে অগ্রহায়ণ ও পৌষে হেমন্ত আসে। এই সময়েই সাধারণত শীতের প্রথম ছোঁয়া অনুভূত হয়। কিন্তু এবার মৌসুমি বায়ু দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার কারণে শরতের স্বাভাবিক শুষ্কতা এখনও দেখা যাচ্ছে না। অক্টোবরের প্রথম দুই সপ্তাহে রাতে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের সময় তাপমাত্রা এখনও তুলনামূলকভাবে উঁচু থাকবে।

তিনি আরও জানান, ১২ ও ১৩ অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে বিদায় নেবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম জানান, অক্টোবরের শেষের দিকে শীতের কোনো সরাসরি আভাস পাওয়া যাবে না। পুরো অক্টোবরজুড়ে ভ্যাপসা গরম থাকবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেওয়ার পরই তাপমাত্রা কিছুটা কমবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের ছোঁয়া অনুভূত হতে শুরু করবে।

বর্তমানে যে কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের কারণে নয়; এটি মূলত আর্দ্রতা ও আকাশে মেঘ থাকার ফল।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের এলনিনো প্রভাবের কারণে মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হয়েছে। এজন্য শীতও এবার কিছুটা দেরিতে নামবে। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নিতেও এবার দেরি হচ্ছে। ফলে বৃষ্টির প্রবণতাও আরও কিছুদিন থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  শীত   অক্টোবর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close