শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দলকে না জেতাতে পারার আক্ষেপ হৃদয়ের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাওহীদ হৃদয় জানালেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের কথা। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ফিফটি করেও দলকে জেতাতে পারেননি তাওহীদ হৃদয়, ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও দলের মনোভাব নিয়ে কথা বলেছেন এই তরুণ ব্যাটার।

হৃদয় বলেন, “গত বছর কী হয়েছে সেটা আমি বলতে পারব না। কিন্তু ক্রিকেটার হিসেবে সবসময় আমাদের মনে থাকে যে আমরা যেন প্রতিটা ম্যাচ ভালোভাবে, ভালো কিছু করতে পারি। ভালো খেলার টার্গেটই আমাদের থাকে, জয়ের জন্যই সবসময় মাঠে নামি।”

ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ উল্লেখ করে হৃদয় বলেন, “আমার মনে হয়েছে, আমরা বোর্ডে আরও ৪০-৫০ রান বেশি তুলতে পারলে খেলার সিনারিওটা আলাদা হতো। উইকেট ব্যাটিংয়ের জন্য একদম সহজ ছিল না। বোলাররা ভালো বল করেছে, উইকেটে হেল্প ছিল তাদের জন্য।”

দলীয় ব্যাটিং নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “ব্যাটিং পয়েন্ট অব ভিউ থেকে আমরা রানস শট করেছি। ৫০ ওভারের খেলা, কিন্তু আমরা সাম্প্রতিক ১০ ম্যাচের মধ্যে ছয়টাতেই পুরো ৫০ ওভার খেলতে পারিনি। এটা কোনো দলের জন্যই ভালো সাইন নয়।”

সতীর্থ ব্যাটারদের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী হৃদয় বলেন, এশিয়া কাপে যারা ভালো খেলেছে, তাদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আপনারা অনেক সময় এক ফরম্যাটের পারফরম্যান্সের সঙ্গে আরেকটা ফরম্যাট কম্পেয়ার করেন, কিন্তু আসলে সবাইই ভালো অবস্থায় আছে। সব খেলোয়াড় সবসময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক।

দায়িত্ব নিয়ে ইনিংস শেষ করাই এখন ব্যাটসম্যানদের বড় কাজ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মধ্যে একজন-দুজন যদি শেষ পর্যন্ত খেলে যেতে পারে, তাহলে ম্যাচের চিত্র পাল্টে যাবে। ইনশাল্লাহ পরের ম্যাচগুলোতে আমরা এই জায়গাটা থেকে ওভারকাম করব।”

শেষে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে হৃদয় বলেন, ‌এখন আমাদের সামনে যেটা আছে, সেটাতেই ফোকাস করতে চাই। সামনে টানা দুই ম্যাচ আছে, ভালো কিছু করতে পারলে সিরিজে ফিরে আসা সম্ভব। 

তবে হৃদয়ের এমন আশাবাদে যেমন বাংলাদেশী ক্রিকেট ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছে, তেমনি বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্ম নিয়েও বেশ সমালোচনা করেছেন তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হৃদয়   বাংলাদেশ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close