বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের প্রভাব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ১২:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এ বছর অক্টোবরকে ঘিরে আবহাওয়ায় দেখা যাচ্ছে অস্বাভাবিক পরিবর্তন। ভাদ্র পেরিয়ে আশ্বিন মাসে প্রচলিত শরতের শুষ্ক বাতাস ও সাদা আকাশ না পেয়ে আকাশে মেঘ, হালকা থেকে বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভ্যাপসা গরমের প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এটি স্বাভাবিক শরৎকাল থেকে ভিন্ন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময় মৌসুমি বায়ু বিদায় নেবে। এরপর বৃষ্টি কমতে শুরু করবে, কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আবহাওয়াবিদদের মতে, গত বছরের তুলনায় এবারের অক্টোবরের আবহাওয়া ভিন্ন এবং মৌসুমি বায়ু এখনো বিদায় নেনি।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলা ঋতু অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাসে শরৎকাল হয়। তবে এবার মৌসুমি বায়ু দীর্ঘস্থায়ী হওয়ায় শরতের স্বাভাবিক শুষ্কতা দেখা যায়নি। আগামী দুই সপ্তাহে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের সময় ভ্যাপসা গরম থাকবে।

তিনি আরও জানান, ১২-১৩ অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে ধীরে ধীরে বিদায় নেবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, অক্টোবরজুড়ে ভ্যাপসা গরম থাকবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত এমন পরিস্থিতি চলবে। নভেম্বরের প্রথম সপ্তাহের পর তাপমাত্রা কমতে শুরু করবে, তখনই শীতের ছোঁয়া পাওয়া যাবে।

তিনি আরও জানান, বর্তমানে যেসব এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের কারণে নয়, বরং আর্দ্রতা ও মেঘের প্রভাবে তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর এলনিনো প্রভাবের কারণে মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হয়েছে। ফলে শীতের আগমন কিছুটা দেরিতে হবে এবং নভেম্বরের আগে শীতের আমেজ পাওয়া যাবে না।

স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  অক্টোবর   ভ্যাপসা গরম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close