বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:০৫ AM আপডেট: ০৯.১০.২০২৫ ৪:১২ এএম

নরসিংদীর নজরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নরসিংদী শহরের সুতাপট্টি এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ ফরিদ সরকার।

সংবাদ সম্মেলনে ফরিদ সরকার অভিযোগ করেন, জালাল উদ্দিন সরকার একসময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর আশীর্বাদে নির্বাচনে ডামি প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, চাঁদা না দিলে সাধারণ মানুষকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। এমনকি তার বাড়ির সামনে দিয়ে চলাচল করলেও নিরপরাধ মানুষকে ধরে নিয়ে মারধর করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগ করেন, জালাল উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সম্পদ পাহারা দিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন এবং নজরপুর এলাকায় টাকার বিনিময়ে রাজনৈতিক পুনর্বাসনের কাজ করছেন। তারা জালাল উদ্দিন সরকারের হাত থেকে মুক্তি এবং এলাকায় নিরাপদে বসবাসের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নজরপুর ইউনিয়নের আলতাব হোসেন, মোহাম্মদ শাজাহান, আমজাদ হোসেন, আসাদ মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে জালাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় উপজেলা বিএনপি নজরপুর ইউনিয়ন বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করে। স্থানীয়রা অভিযোগ করেন, তার নেতৃত্বাধীন ‘জালাল বাহিনী’ বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close