বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদুল্লাপুরে ব্র্যাকের আয়োজনে ‘স্বপ্ন সারথীর’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
গাইবান্ধা (সাদুল্লাপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:১৭ AM

“পার করেছি আঠারো, পেড়িয়ে যাব পাহাড়ও” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় স্বপ্ন সারথীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা হলরুমে সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক গাইবান্ধা রিজিওনাল অফিসের জেলা ব্যবস্থাপক আলাউদ্দিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরণ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, এবং স্বপ্ন সারথীর সদস্য মীম আকতার, রিমু আকতার ও শিল্পী রানী রবিদাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি নেয়ামুল আহসান পামেলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

গ্র্যাজুয়েশন অর্জনকারী শিক্ষার্থীদের সোনালি ভবিষ্যত গড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে প্রধান অতিথি স্বপ্ন সারথীর সকল সদস্যদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেন, যা তাদের অর্জন ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে গণ্য করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ব্র্যাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close