বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করা সাবেক আ.লীগ সম্পাদক জেলে
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:৩৪ পিএম
কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা তিনটি হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ বেলাল আসামি কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বারে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে জুলুম-নির্যাতনের বিভিন্ন অভিযোগ রয়েছে।

এর আগে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ১৭ আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন।

দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিন জানান, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে তিনটি হত্যাসহ মারামারির মামলা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ সম্পাদক  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close