সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      
টাঙ্গাইলে সেতুর সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৫৩ পিএম
টাঙ্গাইলে সেতুর সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ

টাঙ্গাইলে সেতুর সংযোগ সড়ক ভেঙে জনদুর্ভোগ

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে পশ্চিম জনপদের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলায় চারাবাড়ি তোরাফগঞ্জে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত কয়েকদিন ধরে ধলেশ্বরী নদীতে পানি বেড়ে যাওয়ায় পানির চাপ বেড়ে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে পড়েছে। এতে সদর উপজেলার চলাঞ্চলে হুগড়া, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর ও সিরাজগঞ্জের চৌহালীর কিছু অংশের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকেন।

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, সেতুটি নির্মাণের পর থেকেই তিনবার সেতুর অ্যাপ্রচ ভেঙে গেছে। এই সেতুর নিজ দিয়ে শুষ্ক মৌসুমে বালু উত্তোলন করে থাকেন, যার ফলে অ্যাপ্রচ বারবার ভেঙে পড়ছে।

পিক-আপ চালক সাব্বির হোসেন বলেন, বাক থাকায় সেতুর অ্যাপ্রচের পাশে পানির চাপ পড়ে। যার ফলে বর্ষা আসলেই এই সেতুর অ্যাপ্রচ ভেঙে যায়। শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন না করলে প্রতিবছর পানির চাপে ভেঙে পড়বে। স্থায়ীভাবে এর দ্রুত সমাধান চাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, ভোরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। যেহেতু ঘটনাস্থলে আশেপাশে কোনো ব্রিজ অথবা বিকল্প পারাপারের ব্যবস্থা নেই, তাই বিষয়টি আমরা সবার সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, টাঙ্গাইলের চারাবাড়ি তোরাপগঞ্জ ধলেশ্বরী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close