বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:২৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর পত্নীতলার নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান চাঁদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বুধবার (৮ অক্টোবর) জেলা দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নজিপুর সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চাঁদকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে কলেজ কর্তৃপক্ষও তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে।

কলেজ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে কলেজের হোস্টেলে প্রবেশ করে তিনি কয়েকজন মেধাবী শিক্ষার্থীর কাছে চাঁদা দাবি করেন। শিক্ষার্থীরা রাজি না হলে তিনি ৩০১ ও ৩০৭ নম্বর রুমের শিক্ষার্থীদের কাছ থেকে ১২ কেজি চাল ও নগদ ৫০০ টাকা আদায় করেন।

নজিপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান চাঁদের বিরুদ্ধে অধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমান বলেন, এই ধরনের আচরণ অত্যন্ত গুরুতর অপরাধ। এটি কলেজের শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি বুলিং ও টিজিংয়ের মতো অসামাজিক কর্মকাণ্ডের শামিল।

এ ঘটনায় তাকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্থানীয় ছাত্রদল নেতাদের অভিযোগ, মোস্তাফিজুর রহমান চাঁদ আগে কলেজ ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। শেখ হাসিনার পতনের পর হঠাৎই তিনি ছাত্রদলে যোগ দেন এবং পরে কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হন।

ছাত্রদল নেতা রাকিবুল হাসান এক ফেসবুক পোস্টে লিখেছেন, সে ছাত্রলীগ করত, পরে ছাত্রদলে এসে পদ পেয়েছে। এ নিয়ে আমি প্রতিবাদ করায় আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এখন তার চাঁদাবাজি প্রমাণ করছে আমরা ভুল ছিলাম না।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান চাঁদ বলেন, আমি ভুল স্বীকার করেছি এবং কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছি।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   ছাত্রদল    নেতা    বহিষ্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close