বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে অটোরিকশা চালকদের হামলায় পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা আটককে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের ওপর চালকদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা জব্দ করা অটোরিকশাটিও ছিনিয়ে নেয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যের নাম নজরুল ইসলাম, তিনি নগর ট্রাফিক পুলিশের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, দায়িত্ব পালনকালে সার্জেন্ট ও কনস্টেবল নজরুল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। পরে জব্দ করা অটোরিকশাটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন নজরুল। এ সময় প্রায় ৫০–৬০ জন অটোরিকশাচালক সংঘবদ্ধ হয়ে তাকে ঘিরে ফেলে, গাড়ি ভাঙচুর করে এবং একপর্যায়ে কনস্টেবল নজরুলকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অটোরিকশাচালকরা ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। ঘটনায় মামলা করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   অটোরিকশা   পুলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close