বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে অ্যান্টিভেনম প্রয়োগের পরও সাপে কাটা যুবকের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২:০৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর সাপে কামড়ের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, যদিও তাকে হাসপাতালে পৌঁছে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছিল। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলার ঈশানবালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম সোহেল গাজী (৩০)। তিনি নিলকমল ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সাপে কামড়ের প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর সোহেলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক অ্যান্টিভেনম প্রয়োগ করেন, তবে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। পরিবার প্রশ্ন করছে, জীবিত অবস্থায় হাসপাতালে আনা সত্ত্বেও কীভাবে মৃত্যু হলো।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, রোগী হাসপাতালে আনার সময় মাথা সোজা রাখতে পারছিলেন না এবং চোখও খুলতে পারছিলেন না। আমরা দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করেছি। সাপটি অত্যন্ত বিষধর ছিল। অনেক সময় রোগীরা দেরিতে হাসপাতালে পৌঁছায়, ফলে এমন মৃত্যু ঘটে।

ডা. আনিসুর আরও উল্লেখ করেন, সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া জরুরি। দেরি হলে বিষ শরীরে ছড়িয়ে যায় এবং জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   অ্যান্টিভেনম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close