প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:৫৬ AM

সংগৃহীত ছবি
বাউফলের তেঁতুলিয়া নদীতে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে ১০ জন জেলে আটক হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া নদীর লালচর ও ধুলিয়া পয়েন্ট থেকে এই অসাধু জেলেদের গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, যেখানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বাউফল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সোহেল হাওলাদার (২৬), রেজাউল হাওলাদার (৩৫), রিপন ব্যাপারী (৩২), রনি (২০) এবং সুমন (২১) নামের পাঁচজন জেলেকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি ৫ জন সহযোগী জেলে, যাদের বয়স অপ্রাপ্তবয়স্ক, তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো