বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, ঠেকানোর ক্ষমতা কারো নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা আসলে বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। তারা শুধু দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।

এর আগে ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি পালাবেন না। অথচ একদিনে চৌদ্দগোষ্ঠীসহ ভারতে পালিয়ে গেছে। ক্ষমতায় থাকতে বিএনপির নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন। তাকে স্বাগত জানাতে লাখো মানুষ বিমানবন্দরে উপস্থিত হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close