প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ পিএম

ফাইল ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা আগের চেয়ে ভরিতে বেড়েছে ১ হাজার ৪৬৯ টাকা।
আগামীকাল বুধবার (৮ অক্টোবর) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দর সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম (প্রতি ভরি সোনা)
২২ ক্যারেট: ২,০২,১৯৫ টাকা
২১ ক্যারেট: ১,৯৩,০০৪ টাকা
১৮ ক্যারেট: ১,৬৫,৪৩১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৩৭,৪৭২ টাকা
রুপার দাম অপরিবর্তিত (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৮১১ টাকা
২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা
স্বদেশ প্রতিদিন/শাহো