প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:২২ পিএম

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে’ -এই প্রতিপাদ্যে নওগাঁর পোরশায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রবীণ নাগরিক অংশগ্রহণ করেন। আলোচনায় প্রবীণদের সম্মান, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম