প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:০৩ পিএম

রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম. শাহ নেওয়াজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কর্মী, প্রবীণ ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় প্রবীণদের অবদান তুলে ধরার পাশাপাশি তাদের কল্যাণে রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রবীণদের নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম