প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ পিএম

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জাতিসংঘ সরকারকে সার্বিক সহযোগিতা করবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জাতিসংঘ আগামি নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন গোয়েন লুইস।
বৈঠকে রোহিঙ্গা সংকট, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা বিষয়েও আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয় বলে জানান পরওয়ার।
স্বদেশ প্রতিদিন/এমএম