বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় নির্বাচন শুধু দেশে নয়, দেশের বাইরেও গ্রহণযোগ্য হতে হবে: ভারতীয় পররাষ্ট্র সচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:১৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন শুধু দেশে নয়, দেশের বাইরেও গ্রহণযোগ্য হতে হবে।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)’-এর প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়সভায় এই তথ্য জানানো হয়। ভারত সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে ভারত সফরে রয়েছে।

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারত স্পষ্ট করেছে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত যে সরকারই ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করতে আমরা সদা প্রস্তুত। তবে, যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভাল হবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা করে ভারত।”

নির্বাচন শুধু দেশে নয়, দেশের বাইরেও গ্রহণযোগ্য হতে হবে উল্লেখ করে তিনি বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের বিষয়। সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে, নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।”

ভিসা ইস্যুর বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে আমাদের একটি বড় ভিসা কার্যক্রম রয়েছে। যদিও এটি গত বছরের জুলাই ও আগস্টের ঘটনার আগে যেভাবে চলত, সেই স্তরে এখন নেই। তবু বর্তমানে বাংলাদেশে যে ভিসা ইস্যুর সংখ্যা রয়েছে, তা বিশ্বের যে কোনো স্থানের মধ্যে আমাদের অন্যতম বৃহৎ কার্যক্রম।”

আমাদের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের দিকে, অতীতের দিকে নয় উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্টের ঘটনার কারণে তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছিল। সেবলে ভিসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় কর্মী পুনর্বিন্যাস করতে হয়েছে। এখন ভিসা কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি বেড়েছে এবং আগামী দিনেও এটি বাড়বে।”

বাংলাদেশে ‘পুশ-ইন’ বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “পুশ-ইন অবশ্যই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়।” এছাড়াও, গঙ্গার পানি চুক্তি ও তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি জানান, এই দুটি বিষয়ে দুই দেশের যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সীমান্ত হত্যার প্রসঙ্গে মিশ্রি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের দায়িত্ব পালন করে থাকে। ভারতীয় সীমান্ত বাহিনী নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে।”

এদিকে ডিকাবের এই সফরের ফলে বাংলাদেশ এবং ভারতের চলমান উত্তেজনা হ্রাস পেয়ে দুই দেশের সম্পর্কোন্নয়ন হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভিসা   বাংলাদেশি   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close