নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় স্থানীয় জনতার কাছে হাতেনাতে আটক হয়েছেন এক ব্যক্তি।
সোমবার (৬ অক্টোবর) এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চোরটি বুড়ীর মসজিদের সামনে থেকে অটোরিকশাটি চুরি করে পালানোর চেষ্টা করছিল। তবে দ্রুত গতিতে অটোরিকশা নিয়ে জিরো পয়েন্টে পৌঁছালে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ধাওয়া করে ধরে ফেলেন।
অটোরিকশার মালিক মো. ইউসুফ বলেন, “আমি রিকশাটি একটি রিকশা পার্টসের দোকানের পাশে রেখে কিছু মালামাল কিনছিলাম। এসময় চোরটি দ্রুত রিকশা নিয়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু জনতার সাহায্যে সে ধরা পড়ে।”
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।