সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:২০ AM

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। 

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখা অফিসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুসাঈদ খান শামিম, অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, মাওলানা মো. শহিদুল ইসলাম, মো. আতিকুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. জোবায়ের হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “এস আলম ইসলামী ব‌্যাংক থে‌কে হাজার হাজার কো‌টি টাকা নি‌য়ে পাচার ক‌রে‌ছে, সেই টাকা ফেরত আন‌তে হ‌বে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাটাইয়ের মাধ্যমে নতুন করে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে।”

এছাড়া এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের গ্রাহক সেবার মান বৃদ্ধি করার দাবি জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইসলামী ব্যাংক   নিয়োগ   পটুয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close