বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গলাচিপায় র‍্যাবের অভিযানে ১২’শ কেজি পলিথিন জব্দ
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:০৪ AM

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ৮, পটুয়াখালী ক্যাম্প ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পটুয়াখালীর গলাচিপায় এক হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব- ৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স’ ও তার গোডাউন এবং মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তা ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে।”

স্কোয়াড লিডার রাশেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন মজুত করা হয়েছে বলে জানতে পারি। পরে অভিযান চালিয়ে ১২’শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এরপর মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ীকে (মদল পালকে ১০ হাজার ও দেব দুলাল পালকে ১৫ হাজার) মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ।”

তিনি আরো বলেন, “জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত পলিথিন আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গলাচিপা   র‍্যাব   পলিথিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close