সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রয়োজন অনুকূল পরিবেশ : জেলা প্রশাসক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:৫৯ AM

‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্যে করবো কাজ’ এ প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিশুদের কথা আগে শুনুন। তারপর শিশুদের বলার মধ্যে ভালো ও মন্দ দিক দুটোই বলুন। তখন শিশু তার কথা বলার মধ্যে ভালো খারাপটা বুঝতে পারবে। শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে তাদের অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে।”

জেলা প্রশাসক বলেন, “যারা পথশিশু রয়েছে তাদের নিয়েও আমাদের প্রোগ্রাম করা উচিত। অনেক শিশু রয়েছে যারা লেখা-পড়া ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে নিয়ে কাজ করতে হবে। শিশুর অধিকার নিয়ে একটা গন্ডিতে আলোচনা নয়, সকলকে জানাতে এবং জানতে হবে।

তিনি আরো বলেন, “বাবা-মায়েরা শিশুদের যতই ভালোবাসুক। কিছু কিছু বাবা-মায়ের দ্বারাও নির্যাতিত হয়। এজন্যে বাবা-মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ করা উচিত।” সেক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডিসি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। এসময় শিশুদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহতাদি শাফী ও তাসপিয়া আক্তার।

পরে একই স্থানে ছোট ছোট শিশুদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা তাদের অধিকারগুলো তুলে ধরেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শিশু   পরিবেশ   জেলা প্রশাসক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close