বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
পিরোজপুরে বিএনপির ‎প্রবীণ নেতার সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ তারেক রহমানের
‎ফিরোজ আহম্মেদ, পিরোজপুর
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:৪৪ AM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় এই ভার্চুয়াল সাক্ষাৎ করেন তারেক রহমান।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোতালেব আকন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর বিকেলে এ ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎সাক্ষাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এছাড়া কালের কণ্ঠের যুগ্মসম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান এ সময় উপস্থিত ছিলেন।

‎এছাড়াও এদিন ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

‎সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে নিজেদের ঐক্য এবং দলকে সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   ‎তারেক রহমান   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close