শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
নির্বাচনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পরিচালক বদল বিসিবিতে!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:৩২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র কয়েক ঘণ্টা আগে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই পরিচালনা পর্ষদে হচ্ছে পরিবর্তন।

প্রসঙ্গত তিন ক্যাটাগরি থেকে বিসিবিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজন পরিচালক মনোনয়ন দেয়। এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল। 

তবে এই দুজনের কেউই ক্রিকেট বা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন- এমন আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। জুলাই বিপ্লবের অন্যতম অগ্রপথিক আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমানে এনএসসির চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

জানা যায়, সমালোচনার জেরেই জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে পরিবর্তন আসছে। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে।”

এর আগে চলতি বছরই এনএসসি ফারুক আহমেদকে পরিচালক পদ থেকে প্রত্যাহার করে নেয়। এর ফলে ফারুক সভাপতি পদ থেকেও অপসারিত হন। তার স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল।

এবারের নির্বাচনে এনএসসি-মনোনীত পরিচালক বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে অংশ নেন এবং সেই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন। পরে তিনি পুনরায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবারের বিসিবি নির্বাচন শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনায় ঘেরা। ফেডারেশনের অভিভাবক সংস্থা এনএসসির মনোনীত পরিচালক ২৪ ঘণ্টার মধ্যেই বদলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে বিসিবির এই নির্বাচন ঘিরে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   পরিচালক   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close