বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৪৮ পিএম

পাবনার ঈশ্বরদীর জনতা ব্যাংক পিএলসির পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ কচি ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) দুপুর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে ।

জনতা ব্যাংক ঈশ্বরদী ও দাশুড়িয়া শাখা থেকে এই পরিমাণ টাকা উঠানোর পর তিনি আর তার কর্মস্থলে ফিরে আসেননি। এ ঘটনায় জনতা ব্যাংক ঈশ্বরদী শহর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ নগদ টাকার জন্য জনতা ব্যাংক  ঈশ্বরদী করপোরেট শাখায় আসেন। আগের দিন শনিবার তিনি ব্যাংক ব্যবস্থাপককে টেলিফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনের কথা জানান। সংকট থাকায় ৬০ থেকে ৭০ লাখ টাকা দেওয়া সম্ভব বলে ব্যাংক ব্যবস্থাপক তাকে জানান। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও তাকে ফোন করে ৭০ থেকে ৭৫ লাখ টাকার চাহিদার কথা জানান।

জনতা ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মোহছানাতুল হক জানান, রবিবার বেলা ১১টা ১৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ জনতা ব্যাংক দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঈশ্বরদী করপোরেট শাখা থেকে ১ কোটি টাকা উত্তোলন করেন। এ সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন।

টাকা গ্রহণ, ভাউচার ও রেজিস্ট্রারে স্বাক্ষর করার পর বেলা ১১টা ৪৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ এবং আনসার সদস্য মাহবুব ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে পাকশী শাখার উদ্দেশ্যে একটি প্রাইভেট গাড়িতে রওনা দেন। ওই গাড়ির চালক ছিলেন মো. ইসমাইল হোসেন। 

মোহছানাতুল হক আরও জানান, বিকেল সাড়ে ৩টায় পাকশী শাখার সহকারী ম্যানেজার ফোন করে তাকে জানান খালেদ সাইফুল্লাহ ব্যাংকে আসেননি। টাকাও জমা দেননি। গাড়ি চালকের ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। পরে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জনতা ব্যাংকের দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, ‘বেলা ১১টা ১৫ মিনিটে পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ আমাদের শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ীই টাকা হস্তান্তর করা হয়েছে।’

সঙ্গে থাকা আনসার সদস্য মাহবুব বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে ঈশ্বরদী স্টেশন সড়কে ব্র্যাক ব্যাংকের সামনে এলে তিনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দেন। আমি তার কথা মতো গাড়ি থেকে নেমে যাই।’

উধাও ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহর স্ত্রী দিলরুবা বেগম স্বদেশ প্রতিদিন কে বলেন, ‘প্রতিদিনের মতো রবিবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। বিকেলে ব্যাংক কর্মকর্তারা বাসায় এসে তার নিখোঁজ হওয়ার খবর জানান। পরে তাকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ব্যাংক কর্মকর্তা   জনতা ব্যাংক পিএলসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close