বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিতাস উপজেলা জাসাস কমিটি বিলুপ্ত
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:১১ AM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব এস. এম. মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “কেন্দ্রীয় নির্দেশে তিতাস উপজেলা জাসাসের আহ্বায়ক সামির হোসেন এবং সদস্য সচিব মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় উক্ত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিতাস উপজেলা জাসাসের সব কার্যক্রম স্থগিত থাকবে।”

কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম বলেন, “সামির হোসেনকে পূর্বেও শোকজ করা হয়েছিল। এরপরও আমাদের অনুমতি ছাড়াই তিনি তিতাস উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পদ গ্রহণ করেছেন, যা সংগঠনের গঠনতন্ত্র এবং দলীয় শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও জানান, সদস্য সচিব দেলোয়ার হোসেন সম্প্রতি জগতপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের উপস্থিতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিও জড়িত ছিলেন। এছাড়া কমিটির বিরুদ্ধে আরও একাধিক অনিয়ম ও অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

কমিটি বিলুপ্তির একদিন আগে, গত শনিবার রাতে ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরান খানকে গালাগাল করার অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দলীয় মর্যাদা ও শৃঙ্খলার পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দল   জাসাস   বিলুপ্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close