বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
কাহারোলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, অবসরপ্রাপ্তদের সংবর্ধনা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:১৮ AM আপডেট: ০৬.১০.২০২৫ ৩:০৬ এএম

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, স্বল্পতা পূরণে বৈশ্বিক অগ্রাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি, কাহারোল শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনওয়াজ বাবু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর। তাঁদের সঠিক মূল্যায়ন ও সম্মান প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে নিয়ে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিন্নাত আলী।

এছাড়াও বক্তব্য রাখেন, কাহারোল শিক্ষক সমিতির সভাপতি ও মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী,সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, কাহারোল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ফুল, উপহার ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কাহারোল   শিক্ষক   অবসরপ্রাপ্ত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close