বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ও রিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:০৪ AM

টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা।

রোববার (৫ অক্টোবর) সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ফেনী। সহযোগিতা করে সিভিল সার্জন কার্যালয়। এতে অংশ নেন স্কাউট ও গার্লস গাইড সদস্যরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন-২) মো. মনিরুল ইসলাম।

কর্মশালায় ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসাররা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেখানে ক্যাম্পেইনের লক্ষ্য, কার্যক্রমের ধাপ এবং সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, “শিশু ও কিশোরদের টাইফয়েডের মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে রক্ষা করতে সময়মতো টিকাদান জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি নিরাপদ প্রজন্ম গঠনে ভূমিকা রাখব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন, ইউনিসেফের প্রতিনিধি আব্দুল জলিল, জেলা স্কাউটের সহ-সভাপতি ও সাংবাদিক এ কে এম আবদুর রহীম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট/গার্লস গাইড সদস্যরা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফেনী   টাইফয়েড   টিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close