মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যশোরে ১০ তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের শাহ আব্দুল করিম রোডের রূপকথার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মিস্ত্রির নাম সাজ্জাদুল ইসলাম (২২)। তিনি দেয়াড়া মঠবাড়িয়া গ্রামের আজগর হোসেনের ছেলে। ভবনটি নির্মাণ করছে বিল্ডার্স কোম্পানি ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’।

তার সহকর্মী সজিব জানান, সাজ্জাদুল ১০ তলায় রডের কাজ করছিলেন। এ সময় তিনি নিচে পড়ে যান। এতে মাথা ফেটে যায় ও দুই পা ভেঙে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সজিব আরও বলেন, ঘটনার পর থেকেই ম্যানেজার মিঠুনসহ কর্মকর্তারা পালিয়ে গেছেন। এমনকি এখনো তারা কোনো খোঁজখবর নেননি। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

এ বিষয়ে ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’-এর ফোরম্যান মাহবুব হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close