বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আমরা এমন কিছু করব না, যাতে শেখ হাসিনার মতো পালাতে হয়’
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৫ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ১১:১২ PM

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, জনগণের ভালোবাসা না পেলে রাজনীতি অর্থহীন। আমরা এমন কোনো কাজ করব না, যাতে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হয়।

শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট ও আশপাশের এলাকায় “রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা ও আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ইমতিয়াজ বকুল বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি, তাদের অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণকে ভালোবাসতে হবে। জনগণই আমাদের শক্তি।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে রেখেই আমরা দেশের উন্নয়নে কাজ করব। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদার বাংলাদেশ—যে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক রবিন, জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী জুলহাস, কাজী রোমেল, সাদ্দাম, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলম হাসু, সাদিপুর ইউনিয়নের নেতা সোহেল আরমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার ও আশিকুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান, সনমান্দী ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নয়ন সরকার ও পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ নাঈম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আমরা   এমন   করব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close