বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জলপাইয়ের লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৫ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৭:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর মুসুল্লী গ্রামে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। 

গত বুধবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার রাতে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শিশু ঘটনার দিন বিকেলে বাড়ির উত্তর পাশে প্রতিবেশী মো. শহিদ মিয়ার (৫০) বাড়ির পেছনে জলপাই কুড়াতে যায়। এসময় প্রতিবেশী শহিদ মিয়া শিশুটিকে জলপাই দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বসতবাড়ির উত্তর ভিটার টিনের ঘরে ডেকে নিয়ে যায়। 

সেখানে প্রথমে শহিদ মিয়া শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের সময় আরেক প্রতিবেশী আ. মজিদ ওরফে হাওলা (৫০) ঘরের বাইরে পাহারা দিচ্ছিলেন। এরপর শিশুটিকে আরেক দফা ধর্ষণ করে আ. মজিদ হাওলা এবং শহিদ মিয়া শিশুটির মুখ চেপে ধরে রাখে। পরে শিশুটি তাদের হাত থেকে ছুটে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুই অভিযুক্ত ধর্ষক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

অভিযুক্তের পরিবার এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় এবং অভিযোগ তুলে নিতে শিশুটির পরিবারকেও হুমকি দেয়।

শিশুটির পরিবার ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিশুটিকে মেডিকেলে পাঠানো হবে।
 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নান্দাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close