সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পবিত্র কুরআন অবমাননা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সেই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৫ পিএম

পবিত্র কুরআন শরিফ অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়েরের সিদ্ধান্তও নিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে।

এর আগে শনিবার (৪ অক্টোবর) ক্যাম্পাসে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় অপূর্ব পালকে হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা শান্ত ও সংযত আচরণ করেছেন উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা ধৈর্য ও সচেতনতার পরিচয় দিয়ে ক্যাম্পাসের সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ রক্ষা করেছেন, যা প্রশংসনীয়।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী   স্থায়ী   বহিষ্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close