মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পাংশায় বিএনপি নেতাদের নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:১১ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৫:১৬ PM
পাংশায় বিএনপি নেতাদের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

পাংশায় বিএনপি নেতাদের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাংশা-নাদুরিয়া ঘাট সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পাট্টা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসলাম মন্ডল এর সভাপতিত্বে বিক্ষোভ, মানববন্ধনের উপস্থিত ছিলেন সভাপতি মো. নিরু মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াকুব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. সুজন মোল্লাসহ শতাধিক নারী পুরুষ। 

এ সময় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজন মোল্লা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পাট্টা ইউনিয়নের কিছু নামধারী বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে এলাকায় লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। গত ৩ অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হারুন অর-রশীদ এর ফেস্টুন ছিড়ে ছিড়ে ফেলে সুমন বিশ্বাস। 

তিনি আরো বলেন, আমরা এগিয়ে গেলে সুমন বিশ্বাস আমাদের উদ্দেশ্য করে বোমা বিস্ফোরণ করে। এতে আমাদের একটি ছেলে আহত হয়। অথচ ওই সুমন বিশ্বাস আমাদের নামে থানায় বিস্ফোরক আইনে মামলা করেছে। পুলিশ তদন্ত ছাড়াই এই মামলা এন্ট্রি করেছে। আমরা এই মামলা প্রত্যাহারের দাবী জানাই।

পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী সুমন বিশ্বাস বাদী হয়ে ৭ জনকে আসামী করে এই মামলা করেছে। এই মামলা এজাহার ভুক্ত একজন আসামী গ্রেফতার হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close