বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:১৩ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৬:৩১ PM

দেশে মাত্র ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১,০৪২ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু এবং হাসপাতাল ভর্তি।

এর আগে ২১ সেপ্টেম্বরও ৯ জনের মৃত্যু ঘটেছিল, আর সর্বোচ্চ ৮৪৫ জন এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৮ সেপ্টেম্বর। শুক্রবার ও শনিবার সরকারি ছুটির কারণে ঢাকার বাইরের অনেক জেলা থেকে তথ্য আসেনি। রোববার এসব তথ্য একসাথে পাওয়ায় ওই দিন হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায়।

বুলেটিন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৯,৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে।

মৃতদের মধ্যে চারজন ঢাকার মুগদা মেডিকেল কলেজে, দুইজন ঢাকা মেডিকেল কলেজে, একজন ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে, একজন মিটফোর্ড হাসপাতালে এবং একজন কক্সবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং পাঁচজন নারী, বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে।

চলতি বছরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাস অনুযায়ী: জানুয়ারি ১,১৬১ জন, ফেব্রুয়ারি ৩৭৪ জন, মার্চ ৩৩৬ জন, এপ্রিল ৭০১ জন, মে ১,৭৭৩ জন, জুন ৫,৯৫১ জন, জুলাই ১০,৬৮৪ জন, আগস্ট ১০,৪৯৬ জন, সেপ্টেম্বর ১৫,৮৬৬ জন এবং অক্টোবরের প্রথম চার দিনে ২,৫৬৫ জন।

মৃত্যুর সংখ্যা মাস অনুযায়ী: জানুয়ারি ১০ জন, ফেব্রুয়ারি ৩ জন, মার্চ ০ জন, এপ্রিল ৭ জন, মে ৩ জন, জুন ১৯ জন, জুলাই ৪১ জন, আগস্ট ৩৯ জন, সেপ্টেম্বর ৭৬ জন এবং অক্টোবরের প্রথম চার দিনে ১৪ জন।

২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সর্বাধিক ৩২২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়, ১৯৮ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, ৪১ জন ময়মনসিংহ, ১০৪ জন চট্টগ্রাম, ৭২ জন খুলনা, ৮২ জন রাজশাহী, ২৩ জন রংপুর, ১৯৫ জন বরিশাল এবং ৫ জন সিলেটের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট ২,৪৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৮৭ জন এবং ঢাকার বাইরে ১,৬৫২ জন চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ডেঙ্গু সংক্রান্ত ভর্তি ও মৃত্যুর হিসাব রাখা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩,২১,১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ১,৭০৫ জন ছিল।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close