বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কেমোথেরাপি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ পিএম

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়েছে। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন। এ সময় কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম জানান, ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। ২৬ এপ্রিল লন্ডনে গিয়ে তিনি হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেন। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়, তবে পুরো টিউমার না কাটার পরামর্শ দেন চিকিৎসকরা। কারণ সম্পূর্ণ টিউমার অপসারণের চেষ্টা করলে জীবনহানি, পক্ষাঘাত বা বাকশক্তি হারানোর ঝুঁকি ছিল। তাই চিকিৎসকদের পরামর্শে আংশিক টিউমার অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে টিউমারের অবশিষ্টাংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চিকিৎসা চলছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ‘টার্গেট থেরাপি’ সপ্তাহে পাঁচ দিন করে মোট ছয় সপ্তাহ চলবে। এরপর আরও চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।

আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতেও অসুবিধা হচ্ছে। এজন্য চিকিৎসকরা তাকে আপাতত ফোনে কথা না বলার পরামর্শ দিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইলিয়াসকাঞ্চন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close