প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:০১ পিএম

ফাইল ছবি
জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করলেও ব্যক্তিগত জীবনে পেয়েছেন ভিন্ন অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে হয়েছিল তার। তবে বিয়ের পরই জানতে পারেন, স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছেন।
মিহি বলেন, “বিয়ের পর যখন স্বামীর আরেক বিয়ের কথা জানতে পারি, মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। আমি কাউকে কিছু না জানিয়ে চুপচাপ সরে যাই। কোনো নাটক করিনি, সোশ্যাল মিডিয়ায় কিছু লিখিনি। শুধু নিজেকে সামলাতে চেয়েছি।”
নিজেকে ভেতরে ভীষণ সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, “মানুষ ভাবে আমি শক্ত, কিন্তু আসলে আমি ভেতরে ভীষণ নরম। কষ্ট পেলেই কেঁদে ফেলি। তবে কাউকে সেটা দেখাই না, হাসি দিয়ে লুকিয়ে রাখি।”
কাবিন প্রসঙ্গে মিহি জানান, “আমার বিয়ের কাবিন ছিল ১৮ টাকা। তখন ছোট ছিলাম, বুঝিনি। এখন মনে হয় এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা টাকার অঙ্কে মাপা যায় না, তা বিশ্বাস দিয়ে হয়।”
২০১৭ সালে অভিনয়ে যাত্রা শুরু করেন মিহি আহসান। বর্তমানে তিনি নিয়মিত একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো