শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের উদ্বোধন
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মীরসরাই উপজেলার পূর্ব গোভনিয়া গ্রামে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার ও শিল্প-সাহিত্য কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পাঠাগারের ফলক উন্মোচন করেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক এম এ মালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই। পরিবার ও সন্তানের পাশে থেকে সুশিক্ষা নিশ্চিত করতে পারলে ব্যক্তিগত সন্তুষ্টি যেমন আসে, তেমনি দেশের উন্নতিও হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছার। সঞ্চালনা করেন কবি রায়হানা হাসিব। বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত রাশেদ রউফ, আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর এবং মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী।

স্বাগত বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। আরও বক্তব্য রাখেন নীল কলম সাহিত্য সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, প্রফেসর বোরহান উদ্দিন, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিমসহ স্থানীয় কবি-সাহিত্যিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কবি-সাহিত্যিকরা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন। শিশুদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও নৃত্য সবার মন কাড়ে।

প্রথম পর্বে প্রধান অতিথি পাঠাগারের শুভ উদ্বোধন, ফলক উন্মোচন, দোয়া-মোনাজাত ও পদচিহ্ন চত্ত্বর উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের অতিথিরা বই উপহার দেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে বৃক্ষরোপণের মাধ্যমে সমাপ্তি ঘটে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  পাঠাগার   উদ্বোধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close