বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত এসপি’র ওপর হামলা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ৫:০১ PM

নরসিংদীতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র হামলা চালিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এডি. এসপি) আনোয়ার হোসেনকে গুরুতর আহত করেছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, একটি বিশেষ অভিযানে কয়েকজন চাঁদাবাজকে আটক করা হয়। এরপরই আচমকা প্রায় অর্ধশতাধিক সংঘবদ্ধ চাঁদাবাজ সদস্য পুলিশের ওপর হামলা চালায়। হামলার ফলে এডি. এসপি আনোয়ার হোসেনের ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে কিল-ঘুষি ও লাঠি নিয়ে আক্রমণ করে এবং আটকদের ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

গুরুতর আহত অবস্থায় এডি. এসপি আনোয়ার হোসেনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির জানিয়েছেন, তার ঘাড় ও পায়ে রক্ত জমাট বেঁধেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, অভিযুক্ত ইজারাদার আলমগীর হোসেন এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশের বাধা দেওয়ার কারণে কিছুটা ধাক্কাধাক্কি ঘটেছে। তার মতে, পুলিশের ওপর হামলার অভিযোগটি “মিথ্যা ও ভিত্তিহীন”।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হামলা   চাঁদাবাজ   আনোয়ারহোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close